হোম / ইসলামিক বই / আত্ম উন্নয়নমুলক বই

দুআ কবুলের গল্পগুলো ৩ বইয়ের প্যাকেজ

প্রকাশনী : আযান প্রকাশনী

বিষয় : ইসলামিক বই , আত্ম উন্নয়নমুলক বই ,

Stock Out

লেখক : মুহিববুল্লাহ খন্দকার, রাজিব হাসান

বইয়ের সংখ্যা: ৩ টি, পৃষ্ঠা সংখ্যা: ৫৫৮, ভাষা: বাংলা। 


দুআ কবুলের গল্পগুলো - ১ম খন্ড

দু’আ একটি গুরুত্বপূর্ণ ইবাদাহ। রাসূল ﷺ ইরশাদ করেন, “দু’আ মূল ইবাদাহ” (আবূ দাঊদ, তিরমিযী)। দু’আ হলো মহান আল্লাহর নিকট চাওয়া ও প্রার্থনা করা। নবী-রাসূলগণ (আ.) জীবনের প্রতিটি প্রয়োজনে স্বীয় রবের কাছে দু’আ করতেন এবং সাহাবায়ে কেরাম (রাঃ) সুখে-দুঃখে, বিপদে-আপদে, প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর কাছেই ফরিয়াদ করতেন।

আজ আমরা অনেকেই দু’আর পথ থেকে দূরে সরে গেছি। কেউ দু’আ করি না, কেউ সৃষ্টিকূলের উপর নির্ভর করি, আবার কেউ পদ্ধতি না জানার কারণে বা তাওয়াক্কুলের দুর্বলতায় পিছিয়ে থাকি। অথচ আল্লাহ তাআলা দু’আ কবুলের ওয়াদা করেছেন এবং বেশি বেশি দু’আ করতে বলেছেন।

হতাশা, বিপদ ও দুঃসময়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করে কীভাবে সাধারণ মানুষ তাদের জীবনের মোড় ঘুরিয়েছে—এসব বাস্তব ও হৃদয়ছোঁয়া ঘটনা নিয়েই সাজানো বই “দুআ কবুলের গল্পগুলো”।


দুআ কবুলের গল্পগুলো – ২য় খণ্ড

প্রথম খণ্ড প্রকাশের পর পাঠকমহলে ব্যাপক সাড়া পড়ে। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হয় দ্বিতীয় খণ্ড। এতে রয়েছে সাধারণ মানুষের দুআ কবুলের সত্য ঘটনা, পাশাপাশি নবী-রাসূল (আ.) ও সালাফদের যুগের অনুপ্রেরণাদায়ক কাহিনি।


দুআ কবুলের গল্পগুলো – ৩য় খণ্ড

জনপ্রিয় এই সিরিজের তৃতীয় খণ্ডেও স্থান পেয়েছে অতীত ও বর্তমানের দুআ কবুলের বিস্ময়কর গল্পসমূহ। যারা জানতে চান কীভাবে দু’আ করতে হয়, কীভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয় এবং কীভাবে দু’আর মাধ্যমে ঈমানকে দৃঢ় করা যায়—তাদের জন্য এই বই এক অনন্য প্রেরণা।

540৳ 837 (35% ছাড়ে)

- +

বিস্তারিত

রিভিউ (0)

যারা এই পণ্যটি কিনেছেন ও ব্যবহার করেছেন, তাদের বিস্তারিত মতামত দেখুন।

এই পণ্যের এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন।

ভিডিও

Shopping Cart

মোট:

৳0